জামালপুর সদর উপজেলার হরিপুরের উকিল বাড়িতে চিত্রায়িত পূর্ণাঙ্গ বাংলা নাটক ‘বাইছের গীত’ গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশ পেয়েছে। বুনন এন্টারটেইনের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত নাটকটি অনলাইন প্ল্যাটফর্মে দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মো. জাকির হোসেন অপু। চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন হানিফ ইসলাম রাবু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিতু, শুভ, মস্তু, সুজন, সোহেল, মুরাদ ও রেজা।
নাটকটির দৃশ্য ধারণে ড্রোন পরিচালনা করেছেন শাওন। নির্মাণকাজে সহযোগিতা করেছেন মাসুম, অ্যাডভোকেট ফাতেমা সুলতানা, তিতাস, কাকন, মিঠুন, স্বর্ণ ও সফিক।
জামালপুর সদর উপজেলার হরিপুরের উকিল বাড়িকে নাটকটির অন্যতম শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হয়েছে। স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত নাটকটিতে জামালপুরের স্থানীয় পরিবেশও উঠে এসেছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর নাটকটি অনলাইনে প্রকাশের পর দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নাটকটি বুনন এন্টারটেইনের অনলাইন চ্যানেলের মাধ্যমে দর্শকরা দেখতে পারবেন।
নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা দর্শকদের নাটকটি দেখার পাশাপাশি স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের কাজকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন