শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি |
শেরপুর জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ কামরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর।
সভায় শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শেরপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার। পাশাপাশি জানুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় জেলার প্রতিটি থানার অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং চলমান তদন্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক উদ্ধার অভিযান জোরদার, পরোয়ানা তামিলের হার বৃদ্ধি এবং চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে মাঠ পর্যায়ে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করতে থানা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)