রমজানকে স্বাগত জানাতে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি | 
পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে শেরপুর জেলা শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সংযম ও সহমর্মিতার মাস হিসেবে রমজানের তাৎপর্য তুলে ধরেন। ব্যানার-ফেস্টুনে ‘আহলান সাহলান মাহে রমজান’ ও ‘খোশ আমদেদ মাহে রমজান’ স্লোগানের মাধ্যমে নতুন চাঁদ ও পবিত্র মাসকে স্বাগত জানানো হয়।
আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি পবিত্র মাসে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)