শেরপুর–৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশন শেরপুর–৩ (নির্বাচনি এলাকা ১৪৫) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে এই আসনে পুনরায় নির্বাচনের আয়োজন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা থেকে একজন সংসদ সদস্য নির্বাচনের লক্ষ্যে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২ মার্চ ২০২৬
মনোনয়নপত্র বাছাই: ৫ মার্চ ২০২৬
আপিল দায়ের: ৬–১০ মার্চ ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ১১ মার্চ ২০২৬
প্রতীক বরাদ্দ: ১৪ মার্চ ২০২৬
ভোটগ্রহণ: ৯ এপ্রিল ২০২৬
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে।
এছাড়া, পূর্বে ঘোষিত সময়সূচিতে যেসব প্রার্থীর নাম প্রতিদ্বন্দ্বী তালিকায় রয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা বা জামানত প্রদান করতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)