শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী, বিভাগীয় পর্যায়ে যাচ্ছে ১৬ শিক্ষার্থী

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ এর আওতায় শেরপুর জেলায় বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রতিভাবানদের মধ্য থেকে আটজন ছেলে ও আটজন মেয়েকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাংবাদিক সদস্য সাংবাদিক ও কবি রফিক মজিদ, সংস্থার সদস্য জিন্নাত আলী, অ্যাথলেটিক্স কোচ মোঃ আলমগীর হোসেন, আব্দুল মান্নান, মনিরুজ্জামান মনি এবং সুইমিং কোচ সারওয়ার জাহান পপলিন। এছাড়া শেরপুর প্রেসক্লাব-এর নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ক্রীড়াবিদদের দক্ষতা উন্নয়ন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা ক্রীড়া অফিস, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)