শেরপুরে বাফার গুদামে না নিয়ে ডিলারের গুদামে মজুতের চেষ্টা, ৪৯ টন ইউরিয়া সারসহ দুই ট্রাক জব্দ

মোঃ সাইদুর রহমান সাদী
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলার নকলা উপজেলাতে সরকারি বাফার গুদামে সরবরাহ না করে অবৈধভাবে ডিলারের গুদামে মজুতের চেষ্টাকালে ৪৯ টন ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা সন্দেহজনকভাবে ট্রাক দুটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দিলে কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাক জব্দ করে।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা যায়, আশুগঞ্জ সার কারখানা থেকে ৯৫০ বস্তায় প্রায় ৪৯ টন ইউরিয়া সার ঝিনাইগাতী উপজেলা-এর সরকারি বাফার গুদামে যাওয়ার কথা ছিল। তবে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট অসাধু চক্রের যোগসাজশে সারগুলো নকলা উপজেলার কয়েকজন ডিলারের গুদামে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এ সময় স্থানীয়দের নজরে বিষয়টি আসলে তারা ট্রাক দুটি আটকে প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাক দুটি জব্দ করেন এবং পুলিশের সহায়তায় থানায় নিয়ে যাওয়া হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি সার নির্ধারিত গুদামে সরবরাহ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)