শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে / মালিক বিহীন ১৭ ভারতীয় গরু আটক

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলার ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাঁওয়াকোচা ও কর্ণজোড়া
সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযানে ১৭ টি মালিক বিহীন ভারতীয় গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণজোড়া বিওপির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল
রানী শিমুল ইউনিয়নের বিল ভরট তিন রাস্তা মোড় এলাকা থেকে মালিক বিহীন ১২ টি ভারতীয় গরু আটক করা।
অপরদিকে শুক্রবার ভোর সকালে সীমান্ত জনপদের খরস্রোতা সোমেশ্বরী নদীর পাড় খারা মোরা এলাকা থেকে মালিক বিহীন ৫ টি ভারতীয় গরু আটক করে তাওয়াকোচা
সীমান্ত ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার উজ্জ্বল কুমারের নেতৃত্বে একটি অভিযানিক দল।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার, সাইদুর রহমান ও তাওয়াকোচা, বিওপির ইনচার্জ হাবিলদার উজ্জ্বল কুমার।
শুক্রবার দুপুরে গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ১৭ টি গরু সিজার করে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে। পরবর্তীতে কাস্টমের মাধ্যমে প্রক্রিয়া শেষে নিলামে বিক্রি করা হবে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচরণ প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)