শ্রীবরদীতে অটো-ভ্যান ও সিএনজি চালকদের সঙ্গে এমপি প্রার্থী রুবেলের ইফতার

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও সিএনজি চালকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চালক ও শ্রমিকদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মাহমুদুল হক রুবেল বলেন, পৌর এলাকায় সিএনজি ও অটোরিকশা চলাচলে প্রতিদিনের ১০ টাকার টোল অল্প সময়ের মধ্যেই বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও টোল আদায়ে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলে তিনি জানান। দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, শ্রীবরদী ও ঝিনাইগাতীর উন্নয়নের স্বার্থে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকিসহ প্রায় দেড় হাজার চালক-শ্রমিক ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল ঘিরে চালক-শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)