আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অষ্টমীতলা আনসার ভিডিপি ক্যাম্পে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার। তিনি জানান, জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোট ৩ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
শেরপুর আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং আনসার-ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন