শেরপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেরপুরে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে কার্যালয়ের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাত হলেও প্রিজাইডিং কর্মকর্তা সংশ্লিষ্ট কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করবেন।
তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখা হবে। কোনো কেন্দ্রে সিসিটিভি না থাকলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)