বিএনসিএফের ভাইস চেয়ারম্যান হলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শভিত্তিক অনলাইন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)–এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির এক নোটিশে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয়তাবাদী আদর্শে তার দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম, ত্যাগ ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে থেকে তিনি সাইবার অঙ্গনে জাতীয়তাবাদী শক্তির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)