শেরপুরে জাসাসের ৩১ সদস্যের কমিটি গঠন, বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে এ.কে.এম. এনামুল হক (বিপু) আহ্বায়ক এবং মো. হারুন অর রশিদ সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটি গঠনের পর শেরপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বর্তমান স্থগিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আকরামুজ্জামান রাহাতসহ ৩১ সদস্য বিশিষ্ট জাসাসের অন্যান্য নেতৃবৃন্দ।
ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি জেলার সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)