১৩নং মেষ্টা ইউনিয়নে আলোচনায় সাবেক চেয়ারম্যান এ কে এম আজাদ মুক্তা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
 এ কে এম আজাদ মুক্তা

মোঃ আতাউর রহমান সানি \ 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা-এর ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান এ কে এম আজাদ মুক্তাকে ঘিরে আলোচনা জোরদার হয়েছে। বিভিন্ন মহলে তাঁকে এ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। জানা যায়, তিনি স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান প্রয়াত মনিরুজ্জামান চাঁন (চেয়ারম্যান) সাহেবের পুত্র। পারিবারিকভাবে জনসেবামুখী পরিবেশে বেড়ে ওঠা এ কে এম আজাদ মুক্তা তরুণ বয়সেই ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে ২৫ বছর বয়সী একজন উদ্যমী তরুণ হিসেবে তিনি ইউনিয়নের সেবায় নিয়োজিত ছিলেন বলে স্থানীয়রা উল্লেখ করেন। তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেন। এ সময় দেশের বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন ও তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা অর্জন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি সততা, দক্ষতা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে কাজ করেছেন। ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল বলে দাবি করা হয়। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্ব ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হতে পারে। আগামী নির্বাচন ঘিরে এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে। এ কে এম আজাদ মুক্তাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)