শেরপুরের শ্রীবরদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে স্থানীয় ‘তকদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’সহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার ঝগড়ারচর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
অভিযানের বিবরণ: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ‘তকদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ২ হাজার টাকা এবং অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার উপ-পরিদর্শক এসআই সুলতান আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলী।ঝগড়ারচর বাজার বণিক সমিতির সভাপতি রতন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে ও বাজারের পরিবেশ উন্নত করতে এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে। স্থানীয়দের মাঝে এই অভিযানের ফলে স্বস্তি প্রকাশ পেয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন