শেরপুরের নকলা উপজেলায় কলা চাষের আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে সুরত আলী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ৩ মে (রবিবার) রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সুরত আলী ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। অভিযানে তার বাগান থেকে ছয়টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে তিন কেজি। উদ্ধার হওয়া গাঁজা গাছের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির পাশে কলা চাষের আড়ালে কৌশলে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে গাছগুলো জব্দসহ তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় সুরত আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন