অনলাইন জুয়া নির্মূলে জিরো টলারেন্স: শেরপুরে ডিবির অভিযানে জুয়াড়ি গ্রেপ্তার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে মো. মানিক মিয়া (২৬) নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের আমতলি বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া ওই ইউনিয়নের জঙ্গলদী আমতলী এলাকার মো. নঈমদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আমতলি বাজার এলাকায় একটি চক্র মোবাইল অ্যাপসের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ জুয়া পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে বিকেলে তাকে নিয়মিত মামলায় শেরপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগেও অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছিল শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মো. রেজাউল ইসলাম খান এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন অনলাইন জুয়া বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই মরণনেশা নির্মূলে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অনলাইন জুয়াড়িদের জন্য কোনো ছাড় নেই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই এমন অপরাধের তথ্য পাব, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শেরপুর জেলায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের নজরদারি বর্তমানে আরও জোরদার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)