শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ পালিত হয়েছে। ‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৭ মে) সকালে শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মাধবপুরস্থ কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতেই মাধবপুর কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম , জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি এডভোকেট আব্দুল মান্নান,
এছাড়াও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন, গাজী মাজহারুল ইসলাম তান্না, ইউনিট লেভেল অফিসার ইমরান হুসেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবপ্রধান এস কে এইচ ফয়সাল ইবনে হাবীব।
আলোচনা সভায় বক্তারা আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস ও অবদান তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ পলাশ বলেন, "রেড ক্রিসেন্ট সবসময় দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। একটি মানবিক সমাজ বিনির্মাণে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত আজীবন সদস্য, সাবেক যুবপ্রধানগণ, সিনিয়র যুব সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুব কার্যকরী কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক যুব স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউনিটের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন