জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফকির আলী ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফকির আলী বাড়ির পাশের একটি পুকুরপাড়ে যান। ধারণা করা হচ্ছে, এ সময় হঠাৎ তাঁর মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তাঁর মৃত্যু হয়।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন