শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী: শেরপুরে যুবদল নেতা শওকত হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিকেলে শহরের দুর্গা নারায়ণপুর এলাকায় শেরপুর জেলা যুবদলের পক্ষে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে শেরপুর জেলা যুবদলের অন্যতম নিষ্ঠাবান নেতা শওকত হোসেনের সার্বিক সহযোগিতা, তত্ত্বাবধান ও নিজস্ব আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপম।
প্রধান অতিথির বক্তব্যে আবু রায়হান রূপম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুবদল নেতা শওকত হোসেনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "শওকত হোসেনের মতো নিবেদিতপ্রাণ ও ত্যাগী যুবদল নেতাদের হাত ধরেই আজ শেরপুরে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তি আরও মজবুত হচ্ছে। নিজের পকেটের টাকা খরচ করে, সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে শওকত হোসেন যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে শওকত হোসেনের মতো এভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।"
আবু রায়হান রূপম আরও বলেন, "শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর আদর্শ ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজনীতি করি। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আমাদের লড়াই চলবেই।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদুজ্জামান সিদ্দিকী আসিফ। সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহিনসহ জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি আবু রায়হান রূপম, অনুষ্ঠানের মূল আয়োজক ও পৃষ্ঠপোষক যুবদল নেতা শওকত হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত কয়েকশত অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)