![]() |
| মোঃ মোশারফ হোসেন |
মোঃ আতাউর রহমান সানি ॥ জামালপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলনের একজন বিশ্বস্ত সৈনিক মোঃ মোশারফ হোসেন আসন্ন ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন| দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই তরুণ নেতৃত্ব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
মোঃ মোশারফ হোসেন কেন্দুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন| তাঁর পিতা তোফাজ্জল হোসেন এবং মাতা মোছাঃ মোর্শেদা খাতুন। তিনি ২৪ ডিসেম্বর ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। পরিবারে তারা ১ ভাই ও ১ বোন।
ছাত্রজীবন থেকেই মোঃ মোশারফ হোসেন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকাল থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অন্যতম ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা ও ত্যাগী নেতৃত্বের কারণে তিনি জামালপুর সদর থানা দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ১নং কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক নির্যাতনের শিকার হন এবং অসংখ্য মামলার আসামি হন তিনি।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে তিনি দীর্ঘদিন ধরে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মোঃ মোশারফ হোসেন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি| আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে চাই| জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন| পাশাপাশি দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন| এলাকার সাধারণ মানুষের মতে, মোঃ মোশারফ হোসেন একজন ভদ্র, সৎ, মিশুক ও জনবান্ধব ব্যক্তি| তাঁর প্রার্থিতা ঘোষণায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে| ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি|


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন