জামালপুর বকশিগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার খাদ্য গুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা , উপজেলা উপজেলা খাদ্য পরিদর্শক মনিরা বিলকিস, বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদ সচিব মাহবুবুর রহমান লাবলু, চালকল মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাবেক কাউন্সিলর জহুরুল হক সহ অনেকে। চলতি মৌসুমে ১২৯৭ মেট্রিক টন ধান ৩৬টাকা কেজি দরে ও ৮২৫ মেট্রিক টন চাউল ৪৯ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
৩মে থেকে সারাদেশে বোরো মৌসুমে ধান ও চাল কেনা শুরু করে সরকার। এ সংগ্রহ অভিয়ান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন