গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে শেরপুরের নকলা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নকলা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে একটি র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নকলা হলচত্বর মোড়ে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শাফিউজ্জামান রানার সভাপতিত্বে সভায় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য বেতন কাঠামো এবং তথ্যপ্রাপ্তির অধিকারসহ ১৪টি দাবি তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। পেশাগত মর্যাদা রক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লাভলু (যায়যায়দিন), নাহিদুল ইসলাম রিজন (প্রতিদিনের সংবাদ), জাহাঙ্গীর আলম (আজকের পত্রিকা), শান্ত রায় (নিউজ ২১), আব্দুল্লাহ আল আমিন (মোহনা টিভি) এবং ইউসুফ আলী মুন্ডল (বিজয় টিভি)। এসময় বিএমএসএফ নকলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা থেকে দ্রুততম সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন