শেরপুরে ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ জেলা কমিটি গঠন: সভাপতি মুক্তা ফেরদৌস, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলায় মানবাধিকার সুরক্ষা ও সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষে যাত্রা শুরু করলো ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর জেলা শাখা। আজ মঙ্গলবার (৫ মে) বিকালে শেরপুর শহরের মাধবপুরস্থ সিদ্দিকীয়া ল চেম্বারে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে মুক্তা ফেরদৌসকে সভাপতি এবং অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী এ এইচ মজনু মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় নতুন কমিটির পরিচিতি পর্ব সম্পন্ন হয়। সভায় কমিটির নাম ঘোষণা ও পরিচিতি পাঠ করেন সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সদস্য অ্যাডভোকেট মোখলেস রহমান জীবন।
২১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ছাইফুল ইসলাম; সহ-সভাপতি পদে মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ তাজউদ্দিন ও মোহাম্মদ নাজমুল হোসেন; সিনিয়র যুগ্ম-সম্পাদক মেহদী হাসান সাগর এবং সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার মেরিন।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন—সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেদুয়ানুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বুলবুলি বেগম, তথ্য বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ জাহানারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সামা, শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক রওনক হাসান, অফিস বিষয়ক সম্পাদক মোঃ মোকামেল হোসেন। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোখলেস রহমান জীবন, আবুল কালাম আজাদ এবং রিয়াদ চৌধুরী।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি শেরপুর জেলায় মানবাধিকার লঙ্ঘনেরোধ, অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)