দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ওয়ালটন প্লাজা’ তাদের সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে দেশজুড়ে এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। আজ ২৪ জুন ২০২৬, বুধবার সারাদেশে একযোগে ওয়ালটন প্লাজার ৭ শতাধিক আউটলেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শেরপুরের আলিনাপাড়া তারাকান্দি বাজারে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। সকালে লাল ফিতা কেটে শেরপুর অঞ্চলের এই মহতী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ও সহকারী রেজিস্ট্রার এবং শেরপুর আবেদীন হাসপাতালের বক্ষব্যাধি, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ শুভ্র বণিক বাপন।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ালটন প্লাজা শেরপুর জেলা শাখার ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দি আলিনাপাড়া বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ আসাদুল্লাহ, ওয়ালটন প্লাজা শেরপুর ও নকলা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার শত শত সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে নিম্নলিখিত স্বাস্থ্যসেবা ও সুবিধা প্রদান করা হয়।
অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান।রক্তচাপ (ব্ল্যাড প্রেশার) পরীক্ষা,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।উক্ত রক্তদান কর্মসূচীতে রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা প্রদান করে মানবিক সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলা শাখা। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি অনুষ্ঠানস্থলে ওয়ালটনের বিভিন্ন আধুনিক ও পরিবেশবান্ধব পণ্যের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় ওয়ালটন প্লাজা শেরপুর শাখার অভিজ্ঞ সেলসম্যানগণ সাধারণ মানুষের দোরগোড়ায় প্রযুক্তি পণ্য পৌঁছে দিতে সহজ কিস্তি সুবিধা এবং নগদে ক্রয়ের বিভিন্ন আকর্ষণীয় অফার ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। ওয়ালটন প্লাজার এই মানবিক ও সামাজিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আগত রোগীরা ও স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন