রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে শেরপুরে জেলা যুবদলের দিনব্যাপী অবস্থান কর্মসূচি: ৩০ জুন পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি :
রাজনৈতিক অপসংস্কৃতি, নোংরা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেরপুরে দিনব্যাপী বিশাল অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। আজ বুধবার (২৪ জুন) শেরপুর শহরের ঐতিহ্যবাহী থানার মোড় মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একই সাথে শেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে—সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা ও সব ধরনের অপশক্তির বিরুদ্ধে আগামী ৩০ জুন পর্যন্ত তারা রাজপথে সক্রিয় অবস্থান বজায় রাখবেন। সরেজমিনে দেখা যায়, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই শেরপুর জেলা, সদর উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা থানার মোড় এলাকায় জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন হাতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা লোকারণ্য হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো’, ‘চাই সুস্থ ধারার রাজনীতি’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতারুল ইসলাম আতা। তিনি তাঁর বক্তব্যে বলেন রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও অসৌজন্যমূলক কর্মকাণ্ড কখনোই সুস্থ গণতান্ত্রিক পরিবেশের সহায়ক হতে পারে না। এটি দেশের চলমান গণতান্ত্রিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা রাজনীতিতে সহনশীলতা, পারস্পরিক সৌজন্যবোধ এবং একটি ইতিবাচক ধারার চর্চা ফিরিয়ে আনতে চাই। তিনি আরও স্পষ্ট করে বলেন নেতাকর্মীদের চাঙা রাখতে এবং অপশক্তির অপতৎপরতা রুখে দিতে আজ ২৩ জুন থেকে শুরু করে আগামী ৩০ জুন পর্যন্ত কেন্দ্র ঘোষিত যে সময় যে কর্মসূচি দিবে সে কর্মসূচি সাথে একত্বতা প্রকাশ করে আমরা আমরা রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার করছি। জনগণের অধিকার ও সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে। দিনব্যাপী এই অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সহ সভাপতি সুমন মিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হাসান সুইট,জেলা জাসাসের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জপি, শহর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ, যুবদলের যুগ্ন আহবায় হাসেম,সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাওন, সহ উপজেলা শহর ও ওয়ার্ড যুব দলে অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও শিষ্টাচার বজায় রেখে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দিনব্যাপী চলা এই শান্তিপূর্ণ কর্মসূচির কারণে শেরপুর জেলা শহরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও রাজনৈতিক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)