বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের শুভেচ্ছা জানাল সিটি ব্রোকারেজ লিমিটেড

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম. আফফান ইউসুফ।
একইসঙ্গে বিএসইসির নবনিযুক্ত কমিশনার মো. নাফিজ আল তারিক (সিএফএ, এফআরএম), তানভীর হাবিব রহমান (সিপিএ) এবং নাহিদ মাহতাবকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ এ কে এম ফজলায় রাব্বী, হেড অব কর্পোরেট মো. সাইফুল ইসলাম মাসুম এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আরাফাত শামসের আলী।
সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্মকর্তারা নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সফল দায়িত্বপালন কামনা করেন এবং দেশের পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)