শেরপুরে সুস্থ ধারার রাজনীতির প্রতিষ্ঠা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা বিএনপির ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন শওকতের নেতৃত্বে মিছিলটি শেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সাবেক ছাত্রদল সভাপতি শওকত হোসেন শওকত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতিতে শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি। সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপপ্রচার রুখে দিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মিছিলে জেলা বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন