নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন রাষ্ট্রবিরোধী মিছিলের প্রতিবাদে শেরপুরে এক বিশাল মোটরসাইকেল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
৩০ জুন (মঙ্গলবার) দুপুরে শেরপুর জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। পরে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আক্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির স্থগিত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন,সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম ভিপি,শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর,জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না,শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রুমি, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাকির, শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক পারভেজ আহমেদ, সদর থানা বিএনপির সদস্য সচিব আওয়াল সরকার।
এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের গোপন তৎপরতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন