শেরপুর পৌরসভার সাড়ে ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন -প্রশাসক আরিফা সিদ্দিকা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতানা আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ২৪ জুন (বুধবার) সকালে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট পেশ করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা এবং এ খাতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা। অন্যদিকে, এডিপি, কোভিড-১৯ প্রকল্প, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধন খাতসহ অন্যান্য উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা।এক নজরে শেরপুর পৌরসভার ২০২৬-২৭ বাজেট মোট প্রস্তাবিত বাজেট: ৭০,৮০,৯০,১৯১ টাকা। রাজস্বআয় ২২,৩৪,৬৩,৫১৯ টাকা | রাজস্ব ব্যয়: ২০,৪৬,১৫,০০০ টাকা।উন্নয়ন ও অন্যান্য খাত (আয়) ৪৮,৪৬,২৬,৬৭২ টাকা | ব্যয় ৩৫,৫২,৩৫,০০০ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম ও সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম।আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন এবং জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না।
এছাড়া শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)