‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE)’ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও মাধ্যমিক বিদ্যালয়সমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত ২৯ জুন, সোমবার শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সাইফুল ইসলাম, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজসহ বিদ্যালয়টির শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও অন্যান্য জ্ঞানবর্ধক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের বিশেষভাবে উৎসাহিত করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন