শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সমন্বয়ে জুন-২০২৬ মাসের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার।
কিট সামগ্রী পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাসরিন আক্তার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল যথাযথভাবে অনুসরণ করে পরিপাটি পোশাক পরিধান, কিট সামগ্রীর সঠিক ব্যবহার ও তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন। একই সাথে পুলিশ বাহিনীর সদস্য হিসেবে একটি সুশৃঙ্খল জীবন যাপন এবং সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শেরপুর পুলিশ লাইন্সের আরআই (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুল হক। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন