শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাকালীন সচিব মোঃ হারূনুর রশীদের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নয়নী বাজার ডি সি লেকের সম্মুখে তাদের নিজ কার্যালয়ে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান মোনাজাত পরিচালনা করেন শেরপুরের ঐতিহ্যবাহী মাই সাহেবা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মোঃ মনিরুল হক।
এ সময় মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন। এছাড়াও চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ,ব্যবসায়ী এবং কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও জান্নাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন