মাদককে না বলুন, সুস্থ-সবল জীবন গড়ুন"—এই প্রত্যয়ে শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। গত ২৬ জুন ২০২৬ তারিখ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালির আয়োজন করা হয়। দিবসের শুরুতেই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সচেতন যুবসমাজ অংশগ্রহণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কাওসারুল হাসান রনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম।শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘সজন’-এর চেয়ারম্যান মেহের খান অপু। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাদকবিরোধী তরুণসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাদকের বিস্তারের মূল কারণগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। শেরপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। মাদকের প্রবেশপথে নজরদারি আরও জোরদার করা। ব্যক্তি, পরিবার ও সমাজের সকল স্তরে মাদক গ্রহণ ও বিপণনের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলা।মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট ও নিরুৎসাহিত করা। সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শেরপুরকে একটি আদর্শ মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা।আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। উপস্থিত সকলে শেরপুরকে মাদকমুক্ত করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত: র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
শনিবার, জুন ২৭, ২০২৬
0
share
Tags
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানশেরপুর
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন