প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হলেন মোহাম্মদ খোরশেদ আলম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোহাম্মদ খোরশেদ আলম
মোঃ আতাউর রহমান সানি \ 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বর্তমানে জামালপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক জেলা বাছাই কমিটির সভাপতি ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, নিজ কর্মস্থলে প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলা বাছাই কমিটি তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননায় ভূষিত করেছে। পেশাগত নিষ্ঠা, সততা এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগের মাধ্যমে জামালপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই গৌরবময় স্বীকৃতি অর্জনের পর মোহাম্মদ খোরশেদ আলমকে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সুধীসমাজ।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, একজন সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে মোহাম্মদ খোরশেদ আলমের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমগ্র জামালপুর সদর উপজেলার শিক্ষা পরিবারের জন্য একটি বড় অর্জন। তার এই সাফল্য অন্যান্য কর্মকর্তাদেরও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)