প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জামালপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই পদকের জন্য জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই শেষে তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননায় ভূষিত করা হয়।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক জেলা বাছাই কমিটির সভাপতি ও জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ের বিভিন্ন মানদণ্ড সফলভাবে অতিক্রম করে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম এই গৌরবময় স্বীকৃতি অর্জন করেছেন। নিজ কর্মস্থলে প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখার জন্যই তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে জাহিদুল ইসলামের নাম ঘোষণার পর থেকেই তার সহকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় শিক্ষা পরিবারের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
শিক্ষা সংশ্লিষ্টরা জানান, জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামের মতো একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তার এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সামগ্রিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন