শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সাধনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
পবিত্র কুরআন তিলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। এরপর বিগত সভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্ব বজায় রেখে সুচারুভাবে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক ও কোর্ট থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা সভায় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)