শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদসহ সালমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মদ পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমান উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযানে নামেন। ভোর আনুমানিক ৫টার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার পাকা সড়কের পাশে অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১৯২ বোতল আমদানিকৃত ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে চালক সালমানকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি থানা হেফাজতে নেওয়া হয়।এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করা হয়েছে। এতে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধারসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নালিতাবাড়ীতে প্রাইভেটকার ভর্তি ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
রবিবার, জুন ০৭, ২০২৬
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানঅপরাধ
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন