শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর সদর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, রাসায়নিক সার, ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
১১ জুলাই শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছ লাগানোর বিকল্প নেই। একই সঙ্গে ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় সারাদেশে বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলার ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার, ৬২৬ জন কৃষকের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা, খুঁটি ও জৈব সার এবং ৩০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)