বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে ইছাহাক আলী (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক ওই গ্রামের মো. রাসেলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু ইছাহাক নানার বাড়ির আঙিনায় খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করা হলেও শিশুটি মৃত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে কামালের বাত্তি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)