নজরুল বর্ষের শুভ উদ্বোধন: শেরপুরে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেল প্রতিনিধি ।।
‘দ্রোহের কবি, প্রেমের কবি, তারুণ্যের কবি, প্রাণের কবি নজরুল’—এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ০২ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।জেলা প্রশাসক (ডিসি): মিজ্‌ ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক: জনাব এ, বি, এম মামুনুর রশিদ,উপপরিচালক (স্থানীয় সরকার): মিজ্‌ আরিফা সিদ্দিকা,অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,উপপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর): জনাব মো. সাখাওয়াত হোসেন,জেলা বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব,জেলা বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত): জনাব এ. বি. এম. আশরাফুজ্জামান,জেলা মৎস্য কর্মকর্তা: জনাব তোফায়েল আহমেদ,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব (বিএনপি): জনাব মো. আব্দুল আউয়াল,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব (জামায়াতে ইসলামী): জনাব মো. আব্দুল বাতেন,শেরপুর প্রেসক্লাব সভাপতি: জনাব কাকন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং নজরুলপ্রেমী সুধীজন উপস্থিত ছিলেন।
‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে ০২ থেকে ০৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উৎসবমুখর অনুষ্ঠানমালায় শেরপুরের সর্বস্তরের জনগণকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)