শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচটি নিবন্ধিত এতিমখানার ৬১ জন শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়েছে সরকারি অনুদান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত এসব এতিমখানায় ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৩০ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এতিমখানাগুলোর প্রতিনিধিদের হাতে মোট ৭ লাখ ৩২ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও মো. আব্দুল মালেক।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা হারে বছরে মোট ১৪ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ বছরে মোট দুই কিস্তিতে বিতরণ করা হয়ে থাকে। এবারের দ্বিতীয় কিস্তিতে তাওয়াক্কুলিয়া এতিমখানা ১৭ জন,সমশ্চূড়া এতিমখানা ১৯ জন,গড়কান্দা এতিমখানা ১১ জন,দোহালিয়া এতিমখানা ৯ জন,কোন্নগড় এতিমখানা ৫ জন,সর্বমোট ৬১ জন।
চেক বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন এতিমখানার সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারি এই সহায়তা অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন