নির্বাচন ও গণভোট ২০২৬: শেরপুরে পুলিশের নির্বাচনকালীন ব্রিফিং অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শেরপুর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে নির্বাচনকালীন ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন, ভোট গ্রহণ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়গুলোও তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আরজু মিয়া পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জগণ।
এছাড়াও জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন। নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)