শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটে শেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোর্শেদ জিতু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আয়ন খানসহ মোট ১০ জন যুগ্ম আহ্বায়ক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রবিউল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু নাইম লিমনসহ ১০ জন যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন। মুখ্য সংগঠক হিসেবে ইখতে খাইরুল হক মাহির এবং সিনিয়র মুখ্য সংগঠক হিসেবে সোহানুর রহমান সোহানসহ ১০ জন সংগঠক অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া মুখপাত্র হিসেবে তন্নী আক্তার, সহকারী মুখপাত্র রুমানা আক্তার দোলন এবং ১ নম্বর সদস্য সাইফুল ইসলাম সুজনসহ মোট ৪৫ জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক মসজিদ জিতু অতীতের আন্দোলন-সংগ্রামে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোগিতার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সার্বিক সহযোগিতার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানান তিনি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন