শেরপুর জেলা জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান এবং সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে এ.কে.এম. এনামুল হক (বিপু) আহ্বায়ক এবং মো. হারুন অর রশিদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া রেজাউল ইসলাম রাজুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. জাকির হোসেন, খন্দকার মুস্তাহিদুল আলম (লিটন), মো. মিলন মিয়া, মো. সবুজ মিয়া, রেজাউল করিম, জসিম শেখ ও মো. মামুন মিয়াসহ একাধিক নেতাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. রমজান আলী, মো. রোবায়েত হোসেন, মো. রোস্তম আলী, মো. বোরহানুল কবির আরিফ, মো. বাবুল মিয়া, জেসমিন আক্তার, মো. আল আমিন শেখ, মো. এনামুল ইসলাম, মো. আবু সাঈদ চৌধুরী (বাবু), মো. জাকারিয়াসহ আরও অনেকে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জেলার সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)