বকশীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৬ টায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এই কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।স্থানীয় সূত্র জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গন থেকে সটকে পড়েন নেতা কর্মীরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় আরও কয়েকজন নেতাকর্মী।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলোর কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণার পর প্রকাশ্য দিবালোকে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এই বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তাঁরা পালিয়ে যান। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)