অবৈধ বালু ও মাটি উত্তোলনে কড়াকড়ি: শেরপুরে ড্রেজার ভেঙে অভিযান

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ভোর থেকে এ অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ঝিনাইগাতী উপজেলার পার্শ্ববর্তী এলাকা থেকে পরিবাহিত বালুভর্তি একটি ট্রলি আটক করা হয়। পাশাপাশি উপজেলার রাংগামাটিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন ভেঙে সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়। এ সময় প্রায় এক হাজার ফুটের বেশি পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন অনিন্দিতা রানী ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী উপজেলা। প্রশাসনের এ পদক্ষেপে এলাকায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশাসন জানায়, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের চলমান এ কার্যক্রম সমন্বয় করছে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরর মিডিয়া সেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)