মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শনিবার রাত ১২টা ১ মিনিটে শেরপুর কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, শেরপুর।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন