পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য সহনীয় রাখতে জামালপুরের বকশীগঞ্জে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা ও জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙিয়ে রাখা, পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা- উল- হুসনা জানান ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন