ঝিনাইগাতী সীমান্তে বিজিবির ভোরের অভিযানে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভোররাতের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গারেকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোগাড়িযোগে পাচারের সময় ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ১০০ মিগ্রা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোগাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয় এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ব্যথানাশক ওষুধ ট্যাপেন্টাডল অপব্যবহারের কারণে সরকার ২০২০ সালে এটিকে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে। ফলে এর উৎপাদন, আমদানি, পরিবহন ও বিক্রয় আইন অনুযায়ী কঠোরভাবে নিয়ন্ত্রিত।
হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই এটি আটক করা দ্বিতীয় বৃহত্তম মাদক চালান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)