বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি নাসরিন আক্তার তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউজ-এ পৌঁছালে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা বিচারপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল বিচারপতি নাসরিন আক্তারকে আনুষ্ঠানিকভাবে “গার্ড অব অনার” প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানসহ জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকবৃন্দ। শেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও পুলিশের ডিএসবির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান, জেলা আদালতের পুলিশ অফিসার ইনচার্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকবৃন্দ।
বিচারপতির এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সফর বিচার বিভাগের কার্যক্রম তদারকি ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন